বাংলাদেশ
শহীদ মিনার থেকে নতুন কর্মসূচির ডাক দেবে জুলাই ঐক্য

জুলাই ঐক্য ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে, যাতে শহীদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয়দান, ভারতের আন্তর্জাতিক অঙ্গনে একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করা হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে ‘ভারত আউট’ের ডাক দেওয়া হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যা ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের প্রতিরোধের বার্তা বহন করবে।



