বাংলাদেশ

নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃ/ত্যু

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরে এটি দেশে নিপাহ ভাইরাসে প্রথম মৃত্যু।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত নারী ৪০–৫০ বছর বয়সী। গত ২১ জানুয়ারি থেকে তাঁর শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষায় নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। ২৮ জানুয়ারি তিনি মারা যান।

নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্য জানানো হয়েছে, তবে লিখিতভাবে এখনও অবহিত করা হয়নি। আক্রান্ত নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না, তবে অসুস্থ হওয়ার আগে তিনি কিছুদিন কাঁচা খেজুরের রস পান করেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button