রাজনীতি

‘জামায়াত ক্ষমতায় গেলে এক হাতে সার্টিফিকেট অন্য হাতে চাকরি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তার ভাষায়, যুবকদের এক হাতে সনদ আর অন্য হাতে চাকরি তুলে দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না।

আবুল কালাম আজাদ জানান, দল বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন উন্নয়ন, রাস্তা-কালভার্ট নির্মাণ, স্কুল ও মাদ্রাসার উন্নয়ন এবং বনদস্যু দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যের শেষে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। সভায় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button