রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত যেন তিনি ধৈর্য ধরে থাকতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, তাকে অশান্তিতে রাখার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছাকৃতভাবে অশালীন বক্তব্য দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাইছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পাল্টানোর চেষ্টা হতে পারে। নিজেরা যে কাজ করছে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতা দেখানোর হুমকি দেয়—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার মতে, সরকারের গুরুত্বপূর্ণ স্থানে তাদের লোকজন থাকায় তারা এমন সাহস দেখাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button