একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ হতাশ হয়ে পড়েছে এবং চোরাইপথে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন কমিশন কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নেওয়ার অনুমতি দিচ্ছে না। এই বিধি আজ সন্ধ্যার মধ্যে না তুলে নেওয়া হলে যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে এবং জনগণের সরকার গঠন করা হবে। এছাড়া, মোহাম্মদপুরে মাদক ও অস্ত্রের বাণিজ্য নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াত আমির বলেন, “একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে। আমাদের লক্ষ্য তাদের অপকর্ম প্রতিহত করা।”



