১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেছেন, এটি হবে “দেশ গঠনের নির্বাচন”। তিনি বলেন, বিগত ১৬ বছরে নির্বাচন হয়েছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নামে, কিন্তু প্রকৃতভাবে জনগণ অংশগ্রহণ করতে পারেনি।
তারেক রহমান জানান, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবে এবং তাদের ভাগ্য পরিবর্তনের পথ খুলবে। তিনি বিএনপির কর্মসূচি ও পরিকল্পনার কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়ন, যুব ও বেকারদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান, কৃষকদের জন্য কৃষি কার্ড, গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সম্মানজনক ব্যবস্থা।
তিনি উল্লেখ করেন, বিগত মেগা প্রজেক্টে দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি হয়নি। তাই দেশের পুনর্গঠনের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এছাড়া নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র ও নকল ব্যালটের চেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ঢাকা-১০ আসনের ধানের শীষ প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, রবির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি নিজেও কাজ করবেন।



