বাংলাদেশ

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি, যেসব এলাকায় থাকবেন তারা

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য মোট ৩৭টি সরকারি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, এসব বাড়ি মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশানে অবস্থান করছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার কাজ চলছে, যাতে শপথ নেওয়ার সময় সবকিছু প্রস্তুত থাকে।

আদিলুর রহমান খান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮ মাস ধরে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে নতুন গতিতে এগিয়ে আনা হয়েছে এবং সরকারের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করা হয়েছে।

দুর্নীতি সংক্রান্ত টিআইবির রিপোর্ট নিয়ে একটি প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জনগণের আলোচনা ও টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো ভিন্ন চিত্র পাওয়া যাবে। তিনি আরও বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কিছু জায়গায় এখনও তা সম্পন্ন হয়নি এবং আশা করা হচ্ছে যে এই প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button