বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

অমর একুশে বইমেলাকে সামনে রেখে বাংলা একাডেমি ঘোষণা করেছে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট ৯ জন বিশিষ্ট লেখক ও গবেষক এই সম্মাননা পাচ্ছেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশ ও ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাহী পরিষদ এ পুরস্কার অনুমোদন করেছে।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন—
কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান।



