আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ফ্লোরিডার ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ব্যাংকে ঢুকে পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার সিব্রিং শহরের সান ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকে ঢোকার পর সব প্রবেশ পথ বন্ধ করে দেয় ওই বন্দুকধারী। এরপর লোকজনকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করে এবং গুলিবর্ষণ শুর করে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর কর্তৃপক্ষকে ফোন দিয়ে ব্যাংকে অবস্থানরত পাঁচজনকেই হত্যার বিষয়টি জানায় হামলাকারী। পরে ঘটনাস্থলে পুলিশ এলে বেশ কিছুক্ষণ পর আত্মসমর্পণ করেন তিনি।

পুলিশ জানায়,২১ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম জ্যাফেন জাভার। তিনি সিব্রিং শহরের বাসিন্দা। তবে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button