বাংলাদেশ
এবার বাড়ল এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বাড়িয়েছে সরকার।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।
নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল, এরপর আজকের বৃদ্ধি মিলিয়ে মোট ৫৯৯ টাকা বেড়েছে।
ভোক্তা পর্যায়ে এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



