
মহানগরে কোনো ধরণের মাদকের অস্তিত্ব থাকবে না,পুলিশ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও কঠোর ব্যাবস্থা নেয়া হবে-এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশের সদর দপ্তরে পুলিশ সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে নির্মূলেও কাজ অব্যাহতভাবে জাহ করে যাচ্ছে পুলিশ। মহানগরে অপরাধ কমাতে সিসি টিভি স্তাপন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, উঠান বৈঠক করে নগরীর নাগরিকদের সচেতন করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে জনমত তৈরিতে কাজ চলছে।
বাংলাটিভি/পাইক



