রাজনীতি

আম বিক্রি থামাতে নতুন ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির: তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন যে তার আম ব্যবসার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার (১৬ মে) তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, একটি রাজনৈতিক দলের কিছু লোক তার ব্যবসাকে লক্ষ্য করে হয়রানি করছে এবং বিভিন্ন গ্রুপ ও পেজে তার ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে।

পোস্টে তিনি আরও লেখেন, বিভিন্ন ধরনের বাধা ও “ষড়যন্ত্র” সত্ত্বেও তিনি আম বিক্রি অব্যাহত রাখছেন এবং আগ্রহীদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি তার পোস্টে আম কেনার জন্য নিজের যোগাযোগ নম্বরও শেয়ার করেন।

তার অভিযোগে তিনি বলেন, ধারাবাহিকভাবে তার ব্যবসা বন্ধের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button