জাতীয়

প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা কথা বলেন তিনি।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নেক্সট ফাইভ ইয়ার্স ওয়ান মিলিয়ন জবস উই ক্রিয়েট। এটিকে সামনে রেখে আমাদের অনেক কাজ করতে হবে। সরকার কিন্তু কাজ করছে। তিন মাসের মাথায় কী করে জনগণের কাছে সেবা নেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেই চেষ্টা করছি। আপনারা এরই মধ্যে দেখেছেন, আমরা বিমানবন্দরগুলোতে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। আমরা ট্রেনে স্টারলিংক দিয়ে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। কক্সবাজারে রেল স্টেশনে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। গভর্নমেন্ট অন দ্য ট্রাক। কী করে জনগণের জন্য কাজ করা যায়, সেটি নিয়ে সরকার ভাবছে। প্রধানমন্ত্রী প্রতিদিন ১৭/১৮ ঘণ্টা কাজ করেন। তাঁর প্লানগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য যা করার দরকার উনি সেভাবেই এগিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতে আগামী ৫ বছরে বিশ্বে শীর্ষ বিশ ও ১০ বছরে শীর্ষ দশ দেশের কাতারে যাবে বাংলাদেশ। এআইকে সরকারি কাজেও ব্যবহার করতে চায় সরকার।’

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, ‘জিডিপির অনুপাতের তুলনায় বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে করের হার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কাজে এটিকে বাস্তবসম্মত করতে হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button