গ্রাম বাংলাদেশবাংলা

আ.লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের শাসনামলে করা মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

রিয়াজ মাতুব্বরের স্ত্রী স্বামী আক্তার রশ্নি বলেন, ‘মঙ্গলবার ভোররাতে তাদের বাড়ি থেকে আমার স্বামীকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। আওয়ামী লীগের আমলে ২০১৩ সালে পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন রিয়াজ মাতুব্বরকে ছাত্রদল করার অভিযোগে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেয়। এতদিন পরে সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিএনপি সরকারের শাসনামলে আমার স্বামীকে গ্রেপ্তার করা হচ্ছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ২০১৩ সালের একটি মামলায় ওয়ারেন ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মো. রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button