সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত

বাংলা টিভি ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক র্যাব সদস্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য্য র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।
র্যাব-৯ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর হামলার শিকার হন র্যাব-৯ এ কর্মরত ইমন আচার্য্য। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসিইউ-২-তে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইমন আচার্য্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০ এবং তিনি দীর্ঘদিন ধরে র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।



