বাংলাদেশ

বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ

বাংলা টিভি ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কঠোর অবস্থানের মুখে লালমনিরহাট সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা থেকে সরে দাঁড়িয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ শূন্যরেখায় খুঁটি স্থাপনের চেষ্টা চালায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলসিরমুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যমতে, বিএসএফ সদস্যরা নিয়মবহির্ভূতভাবে সীমান্ত এলাকায় খুঁটি বসানোর উদ্যোগ নেয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বিজিবিকে জানানো হয়।

পরে বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে খুঁটি অপসারণে চাপ প্রয়োগ করা হলে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করে এবং স্থাপিত খুঁটি সরিয়ে নেয় বলে জানা গেছে।

এ বিষয়ে নাজিউর রহমান বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা করা হয়েছিল এবং বিজিবির কড়া অবস্থানের কারণেই বিএসএফকে পিছু হটতে হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button