বাংলাদেশ

বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত হলেও অনলাইনে ছড়ানো একটি ভুয়া দাবি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।

সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ওই মহিষ নিয়ে পোস্ট করেছেন এবং তার প্রশংসা করেছেন।

তবে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমারস্ক্যানার যাচাই করে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া। ট্রাম্পের কোনো অফিশিয়াল পোস্ট বা অ্যাকাউন্টে এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাইরাল স্ক্রিনশটটি ভারতীয় একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়, যা পরবর্তীতে ব্যাপকভাবে শেয়ার হয়। তবে যাচাইয়ে দেখা গেছে, এটি ডিজিটালভাবে তৈরি করা ভুয়া কনটেন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button