বাংলাদেশ

ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী

বাংলা টিভি ডেস্ক: দেশজুড়ে শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি একটি রোমান্টিক গান গাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার রাতে মাহবুবুল হক হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হলে তা দ্রুত নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুকুরপাড়ে বসে মোবাইলে ভিডিও কলে যুক্ত এক ব্যক্তিকে গান শোনাচ্ছেন মাদানী। তবে অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ভিডিওতে তিনি যে গানটি গেয়েছেন, সেটি তার নিজের লেখা নাকি অন্য কোনো শিল্পীর গান— সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে গানের কথাগুলো ছিল প্রেম ও আবেগঘন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এর আগেও দ্বিতীয় বিয়ে নিয়ে তার মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। “গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত” — এমন বক্তব্যকে ঘিরে হাস্যরস, সমালোচনা ও নানা আলোচনা তৈরি হয়।

নতুন ভাইরাল ভিডিওটির মন্তব্য ঘরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজার ছলে তাকে উৎসাহ দিয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। ফলে ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত এই আলোচিত ব্যক্তিত্ব আবারও নেটদুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button