বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মুগদার আহমেদবাগ এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা তার বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানিয়েছে, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button