বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে রোববার (৭ জুন) বিকেল ৩টায়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

সংসদ সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয় বলে সংসদ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button