বাংলাদেশ

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেখানে সম্প্রতি মৃত্যুবরণ করা ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়।

রোববার (৭ জুন) অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্যদের পাশাপাশি সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামও স্থান পায়।

শোক প্রস্তাবে স্মরণ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিএনপি ও জাতীয় পার্টির একাধিক সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা সংসদ-সদস্যরা।

তালিকায় আরও রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, যেমন অধ্যাপক এম. এ. মান্নান, জি এম ফজলুল হক, গোলাম সারোয়ার মিলন, মিজানুর রহমান সিনহা, দবিরুল ইসলাম, মোসলেম উদ্দিন, এ কে এম রহমত উল্লাহসহ বিভিন্ন আসনের সাবেক প্রতিনিধিরা।

সংসদ সূত্রে জানা গেছে, শোক প্রস্তাব গ্রহণের পর প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button