আন্তর্জাতিক
আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

আফগানিস্তানের কাবুলে সরকারি ভবনে জঙ্গি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। হামলার সময় টানা ৭ ঘণ্টা পুলিশের সাথে জঙ্গিদের গুলিবিনিময় হয়।
নিহতদের মধ্যে একজন পুলিশ ও তিন হামলাকারী রয়েছে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।
তিনি জানান, সোমবার বিকালে আফগানিস্তানের জনসেবা মন্ত্রণালয় ভবনের বাইরে প্রথমে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এরপরই ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে বন্দুকধারীরা। পুলিশও পাল্টা গুলি করলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।
ভবনটি থেকে সাড়ে তিনশ’ জনকে নিরাপদে বের করে আনা হয়। এদিকে এখনও কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।
বাংলাটিভি/রাজু



