আন্তর্জাতিক
আকস্মিক সফরে ইরাকে ট্রাম্প

পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা সফরে ইরাকের বাগদাদে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো দেশটিতে সফরে বাগদাদে মার্কিন সেনাদের সাথে সাক্ষাত করেন ট্রাম্প।
হোয়াইট হাউস জানায়, মার্কিন সেনাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে বাগদাদের আল আসাদ বিমানঘাঁটিতে যান ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ট্রাম্পের অঘোষিত সফরের নিন্দা জানিয়ে পার্লামেন্টে জরুরী অধিবেশনের ডাক দিয়েছেন ইরাকের আইনপ্রেনেতারা।
ট্রাম্পের সফরে ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির সাথে বৈঠকের কথা থাকলেও ভেন্যু নিয়ে মতবিরোধের জেরে তা বাতিল হয়ে যায়। বাগদাদে প্রায় সাড়ে তিন ঘন্টা অবস্থানের পর জার্মানির রাম্যেস্টাইনে মার্কিন বিমান ঘাঁটি পরিদর্শনে যান ট্রাম্প।
বাংলাটিভি/রাজু



