আন্তর্জাতিক
সংযুক্ত আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের দীর্ঘতম জিপলাইনের কাছে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছেন।
শনিবার শেষ বিকালের দিকে দুর্ঘটনায় পড়া অগুস্তা ১৩৯ হেলিকপ্টারটি রাস আল খাইমাহর জেবেল জাইস পর্বতে একটি উদ্ধার অভিযান চালানোর সময় বিধ্বস্ত হয়, জানিয়েছে বিবিসি। আহত এক ভারতীয়কে উদ্ধারে হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল বলে খবর গণমাধ্যমের।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তল্লাশি ও উদ্ধার কেন্দ্র চার জন নিহত হওয়ার কথা জানিয়েছে। গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে হেলিকপ্টারটিকে পাক খেতে খেতে পড়ে যেতে দেখা গেছে। এরপরই পর্বতের ঢালে আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারানোর আগে একটি ক্যাবলকে ধাক্কা দিয়েছিল বলে স্থানীয় সংবাদপত্র দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাটিভি/রাজু



