নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব

অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন খ্রিষ্ট বর্ষকে বরণ করে নিলো হাজারো জনতা। বিশ্বের বড় শহর হিসেবে সবার আগে ২০১৯ সালকে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় জমকালো আয়োজন। তবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসগারীয় দ্বীপপুঞ্জ সামোয়া।
রাত ১২টা বাজার ১০ সেকেন্ড আগে থেকেই শুরু হয় কাউনডাউন। মধ্যরাতে ঘড়ির কাটা ১২ টা বাজার সঙ্গে সঙ্গে উৎসবের শুরু।
বিশ্বের বড় শহর হিসেবে সবার আগে ২০১৯ সালকে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড। নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়িকে কেন্দ্র করে জড়ো হয় মানুষ।
তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয় সামোয়াতে। দেশটি নিউ জিল্যান্ডের কাছাকাছি অবস্থিত। এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের আগমন হয়।
নিউ জিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হয় নতুন ইংরেজি বছরকে। সিডনির হারবারে আতশবাজি দেখার জন্য জড়ো হয় হাজারো মানুষ।
পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে ২০১৮ সালকে বিদায় এবং ২০১৯ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। প্রশান্ত মহাসাগরের দেশগুলো থেকে শুরু করে এশিয়া, ইউরোপ এবং সবশেষ আমেরিকার দেশগুলো নতুন বছরকে বরণ করবে।
বাংলাটিভি/রাজু



