আন্তর্জাতিক
মার্কিনিদের চীন ভ্রমণে নতুন করে সতর্কতা জারি

মার্কিনদের চীন ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জারি করা সতর্কবার্তায় বলা হয়,কানাডায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তাকে গ্রেফতারের জেরে রাষ্ট্রীয় আইনের যথেচ্ছ ব্যবহার করছে চীন।
যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়ানঝুকে গ্রেফতার করে কানাডা। তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।
সবশেষ ওয়াশিংটনের জারি করা সতর্কবার্তায়, অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি এবং জিনজিয়ান ও তিব্বতের মতো স্বায়ত্তশাসিত অঞ্চলে পুলিশের উপস্থিতি সম্পর্কে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাটিভি/রাজু



