আন্তর্জাতিক
“ওয়াকআউট” করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে চলমান অচলাবস্থা নিরসনে ডেমোক্রেট নেতাদের সঙ্গে এক বৈঠক থেকে “ওয়াকআউট” করলেন দেশটির রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও ডেমোক্রেট নেতা চাক শুমার মেক্সিকো সীমান্তবর্তী দেয়াল নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত অর্থ বরাদ্দ দিতে রাজি না হওয়ায় আলোচনায় এগোতে চাননি ট্রাম্প।
গত ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র সরকারের একাংশে অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছে। এই শাটডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ লাখ সরকারি কর্মী।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ট্রাম্পের প্রত্যাশিত ৫০০ কোটি মার্কিন ডলার অনুমোদন দিতে ডেমোক্রেট ও রিপাবলিকান সদস্যরা একমত হতে না পারায় এই অচলাবস্থা শুরু হয়।
বাংলাটিভি/রাজু



