আন্তর্জাতিক
আবারো জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ দেয়া না হলে আবারো জরুরি অবস্থা জারির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় ট্রাম্প দাবি করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই জাতীয় জরুরী অবস্থা জারি করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।
এছাড়া, দেয়াল নির্মাণে মেক্সিকো পরোক্ষভাবে অর্থ সহয়তা দিতে পারে বলেও জানান তিনি। এর আগে, গেলো বুধবার মার্কিন সরকারের একাংশের অচলাবস্থা নিরসনে শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের সাথে বৈঠক বর্জন করেন ট্রাম্প।
৩ সপ্তাহ ধরে সরকারি অচলাবস্থা অব্যহত থাকায় বেতন ছাড়াই কাজ করছেন দেশটির ৮ লাখ সরকারি কর্মচারি।
বাংলাটিভি/রাজু



