আন্তর্জাতিক

অনাস্থা ভোটে টিকে গেলেন টেরিজা মে

ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটিতে বিপর্যয়কর হার হলেও অনাস্থা ভোটে কোনোমতে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।

ব্রেক্সিট চুক্তি নিয়ে মঙ্গলবার ভোটের পরপরই লেবার পার্টির নেতা জেরেমি করবিন রক্ষণশীল দলের সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনেছিলেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে একদিনের ব্যবধানে এই ভোটও হয়। দীর্ঘ আলোচনার পর বুধবার ভোট শেষে দেখা যায়, টেরিজা মের সরকারের প্রতি অনাস্থা জানিয়েছেন ৩০৬ জন পার্লামেন্ট সদস্য, বিপরীতে সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২৫ জন।

ফলে ১৯ ভোটে জয় নিয়ে টিকে থাকল টেরিজা মের সরকার; যাকে এখন ব্রেক্সিটের নতুন পথরেখা খুঁজতে হবে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button