
নিম্নমানের পণ্য হিসেবে চিহ্নিত ৫২টি খাদ্যপণ্যের মধ্যে ৭টি উৎপাদক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই।পাশাপাশি ১৮টি পণ্য উৎপাদনের অনুমোদন স্থগিত করা হয়েছে।
এতে মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটিতে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে সরিয়ে নিতে হবে। এর পাশাপাশি বন্ধ করতে হবে এসব পণ্যের সংরক্ষণ ও বাণিজ্যিক প্রচার।
লাইসেন্স বাতিল হওয়া কোম্পানিগুলোর তালিকায় রয়েছে ৪টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান।এছাড়া,কামরাঙ্গীরচরের সফট ড্রিংক পাউডার, মিরপুরের বনলতা সুইটস অ্যান্ড বেকারির বনলতা ব্র্যান্ডের ঘি এবং কেরানীগঞ্জে শান্তা ফুড প্রোডাক্টসের টেস্টি, তানি ও তাসকিয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে।
লাইসেন্স স্থগিত হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের সরিষার তেল, ড্রিংকিং ওয়াটার, লাচ্ছা সেমাই, হলুদ গুড়া, ধনিয়া গুড়া, কারি পাউডার, আয়োডিনযুক্ত লবণ, নুডুলস ও চিপস।
বিএসটিআই আবার লাইসেন্স গ্রহণের আগে এসব পণ্য উৎপাদন, সরবরাহ এবং খুচরা বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।
বাংলাটিভি/ফাতেমা



