অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশ

বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

জাপানের টোকিওতে ২৫তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে তিনি বলেন, বিভেদ নয়, উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ঐক্য গড়ে তুলতে হবে।বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সকালে,জাপানে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে মূল বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতকে যুগোপযোগি করার ফলে দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের ২৩তম বৃহত্তর অর্থনীতির দেশে পরিণত হবে। প্রতিবছরই বাংলাদেশের মানুষের সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে। সরকারে সুনির্দিষ্ট নীতিমালার কারণে পোশাক শিল্প, চামড়াজাত পণ্যসহ উৎপাদনখাতের উন্নতি হচ্ছে।’

বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্যেই তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার। বাংলাদেশ আইসিটি খাতে উন্নয়নের ফলে দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে  বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button