Uncategorizedবিনোদনহলিউড

‘দ্য লায়ন কিং’ এখন ঢাকায়

২৫ বছর পর হলিউডের পর্দায় ফিরে এসেছে ‘দ্য লায়ন কিং’। ওয়াল্ট ডিজনির ছবিটি যুক্তরাষ্ট্রে প্রথম মুক্তি পায় ১৯৯৪ সালের ১৫ জুন। এই মিউজিক্যাল-অ্যানিমেশন ছবির বাজেট ছিল ৩৮০ কোটি ৬৪ লাখ টাকা। বিশ্বের বিভিন্ন দেশের বক্স অফিস থেকে ছবিটি তখন আয় করেছে ৮ হাজার ১৯২ কোটি ৩০ লাখ টাকা।

আর হলিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবির তালিকায় স্থান করে নেয় ছবিটি। মাত্র ৮৮ মিনিট দৈর্ঘ্যের এই ছবি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র নিবন্ধনের ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ স্থান করে নেয়। সেখানে এই ছবি সম্পর্কে লেখা হয়, ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং শৈল্পিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।’ শুধু তাই নয়, দুটি অস্কারও ঘরে তুলেছে ছবিটি।67485043 2649119658454928 8460210482123374592 n

দারুণ সফল ছবিটি আবার রিমেক করেছে ওয়াল্ট ডিজনি পিকচার্স। ১১৮ মিনিটের এই ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গেল ১৯ জুলাই। এবার ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ২ হাজার ১৯৯ কোটি ২৭ লাখ টাকা। এখন পর্যন্ত ৫ হাজার ৩৩ কোটি ৮০ লাখ টাকা আয় করেছে ছবিটি।

এরইমধ্যে ভারতেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য লায়ন কিং’। ভারতে চারটি ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১১.০৬ কোটি রুপি। ভারতজুড়ে মোট ২১৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে হিন্দি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায়। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’র রেকর্ড (১০.৬ কোটি রুপি) ছাড়িয়ে গেছে।

এবার ছবিটি দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরাও। আজ শুক্রবার ছবিটি ঢাকায় মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button