অর্থনীতি

বন্যার প্রভাব রাজধানীর কাঁচাবাজারে

বন্যার পানি বাড়ায় বাজারের বেড়ে গেছে সকল প্রকার সবজি দাম। তবে গেলো সপ্তাহের তুলনায় কমেছে পেয়াজ রসুন আদাসহ বেশ কিছু মসলার দাম। বাজারে মাছের প্রচুরআমদানি থাকলেও বরাবরের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া ব্রয়লার মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।

সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর প্রভাব পরেছে রাজধানীর কাচাবাজার গুলোতে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে বেড়ে গেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

দাম বাড়ায় সমস্যায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ, তবে বন্যার কারনে বাজারে সব্জির সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।

মাছের দাম কমেছে বিক্রেতারো এমন দাবি করলেও ক্রেতারা বলছেন অন্য কথা। অবশ্য কমেছে সব ধরণের পেয়াজের দাম। সরকারের বেধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরু-খাসীর মাংস।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button