
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেসীর স্ত্রী সৈয়দা আক্তার। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। সকালে হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন তিনি এ পরামর্শ দেন। এ সময় তিনি আরও বলেন, আতংকিত হয়েও অনেকে হাসপাতালে ছুটে আসছে। তাই ডেঙ্গু আতংকিত না হয়ে সবাইকে সাবধানে থাকার কথা বলেন তিনি।
বাংলাটিভি/ রিয়েল



