
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষেরা। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ঢাকা মুখী যাত্রীদের চাপ থাকলেও ফাঁকা ছিল বাস কিংবা লঞ্চ টার্মিনালগুলো। তবে আগামী রোববার থেকে যাত্রীদের চাপ বাড়বে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।
পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ শেষে জীবন ও জীবিকার তাগিদে যান্ত্রিক নগরী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকায় এসেই বৃষ্টির মুখোমুখি তারা।
সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। আগামী কাল থেকে আবারো তিন দিনের ছুটি তাই ভীড় এড়াতে অনেকে আজ ঢাকা চলে আসেন।
এদিকে সকালে দেশের দক্ষিণ অঞ্চল থেকে প্রায় যাত্রি ছাড়াই লঞ্চ ভিড়ে টার্মিনাল গুলোতে। আগামী রোববার থেকে যাত্রীদের বাড়বে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
একই চিত্র দেখা যায় রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালেও।
বাংলাটিভি/শহীদ



