দেশবাংলা
কক্সবাজারে বিশ্ব বসতি দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধি : ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালী ও আলোচনা সভা।
কউক কার্যালয় চত্বরে র্যালীর উদ্বোধন করেন,সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন, জেলা প্রশাসক কামাল হোসেন, পদস্থ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ।
র্যালী শেষে কউক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।
জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, কউক সদস্য প্রকৌশলী আনোয়ার উল ইসলামসহ সংশ্লিষ্টরা।



