বিনোদন

শোয়েব লিয়াকতের কথা ও সুরে এলো মেহরাবের নতুন গান

স্কুল জীবনের বন্ধু শোয়েব লিয়াকতের কথা ও সুরে গাইলেন ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা সঙ্গীতশিল্পী মেহরাব। গানটির শিরোনাম ‘আকাশী রং’। শুক্রবার রাতে মেহরাবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটির লিরিক্যাল ভিডিও।

শোয়েব ও মেহরাব ছোটবেলার বন্ধু। ২০০৮ সাল থেকে শোয়েব স্বপরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী হিসেবে বসবাস করছেন। শোয়েব জানান, প্রবাসে থাকলেও পুরনো অভ্যাসগত কারণে বাংলা গানের সঙ্গ ছাড়েননি তিনি। নিজের জীবনের অভিজ্ঞতা, হারানো অতীত ও স্মৃতিগুলোকে গানের মাঝে তুলে ধরার চেষ্টা করেন তিনি।

এদিকে মেহরাব জানান, এখন থেকে এই চ্যানেলটিতে নিয়মিত গান প্রকাশ করা হবে। তার নিজের গাওয়া গানগুলো ছাড়াও যেসব গান তিনি নিজে প্রযোজনা করবেন সেসবও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Screenshot 2019 10 12 15 54 46

এআর/বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button