দেশবাংলা
আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে দেশ বিরোধী চুক্তি করা হয়েছে দাবী করে তা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে, বিএনপি।
শনিবার সকালে রাজবাড়ীতে আবরার হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে জেলা সিপিবি সভাপতি আব্দুস সামাদ মিয়া, সম্পাদক অ্যাডভোকেট বাবন চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সম্পাদক কাউছার আহমেদ রিপনসহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।



