বিশ্ববাংলা

নুসরাত হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি কুয়েত প্রবাসীদের

দ্রুততম সময়ের মধ্যে নুসরাত হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী সোনাগাজী জনকল্যাণ সংস্থা- কুয়েতের উদ্যোগে, নুসরাত হত্যা মামলার রায় উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে এ দাবি জানান তারা।

স্থানীয় সময় শুক্রবার কুয়েতের ফরওয়ানিয়া এলাকার একটি রেস্টুরেন্টে, নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা উপলক্ষে, শোকরানা মাহফিলের আয়োজন করেছে প্রবাসী সোনাগাজী জনকল্যাণ সংস্থা।

সংগঠনের আহ্বায়ক শাহজাহান সবুজের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদস্য সচিব নুরুল আলম রুবেল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিজ উদ্দিন মিন্টু, তুহা মিলন,আব্দুল কাদের, মোস্তফা ফারুকি ও সাংবাদিক আ হ জুবেদ।

বক্তব্য রাখেন, কুয়েত প্রবাসী নুসরাতের ভাই নাহিয়ান আরমান, চাচা হারুনুর রশিদ হেলাল, হাসান কামাল, আনোয়ার হুসেন ও মুমিন উল্লাহ পাটুয়ারী। এসময় বক্তারা, দ্রুততম সময়ের মধ্যে নুসরাত হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানান।

মামলা রায়ের পর থেকেই কয়েকজন প্রভাবশালী আসামির পক্ষের লোকজন বিভিন্ন মাধ্যমে তাদের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন নুসরাতের প্রবাসী ভাই নাহিয়ান।

এতে, সংগঠনের সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আ হ জুবেদে, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button