আওয়ামী লীগরাজনীতি

‘বিএনপি নেত্রী ও তার দল পাপের ফল ভোগ করছে’

আগামী বছর মুজিববর্ষের কারণে এবার আওয়ামী লীগের সম্মেলনে বিদেশী অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

শনিবার সকালে আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অভ্যর্থনা উপ-কমিটির সভায় যোগ দিয়ে তিনি একথা জানান।

এ সময় বিএনপি নেত্রী ও তার দল পাপের ফল ভোগ করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও বিএনপির মুখে দুর্নীতির কথা মানায় না বলে মন্তব্য করেন, আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button