
আমাদের এখন সময় হয়েছে রাস্তায় নামার। আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না, এটা বুঝে গেছি। আর প্রেসক্লাবে আলোচনা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আপনাদের দাবি যদি খালেদা জিয়ার মুক্তি হয়, তাহলে আপনারা প্রস্তুত হন। কারো আশা ভরসার ওপর নির্ভর না করে। আর দীর্ঘ সময় অপেক্ষা করার নয় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনারা প্রস্তুত থাকেন। সুতরাং আর এই প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে।
বিএনপির এই নীতিনির্ধারক আরও বলেন, নেতা ডাকলো কি ডাকলো না সেটা দেখার সময় এখন আর নেই। নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না।
৭১ সালেও নেতারা নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেউ প্রশ্ন করেনি তুমি কে ? সবাই ঘোষণার সাথে সাথে যুদ্ধে নেমেছিলো বলেও মন্তব্য বিএনপির এই নেতা।
নূর, বাংলা টিভি



