দেশবাংলা
বিলাসপুরে হত্যা মামলায় আটক-৩

গাজীপুরের বিলাসপুর এলাকায় রিনা আক্তারকে গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামীসহ ৩ জনকে আটক করেছে র্যাব। গত ৩ নভেম্বর রিনা আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদ পেয়ে রিনা হত্যার প্রধান আসামী রায়সুল ইসলাম রিফাতকে আশুলিয়া এলাকা থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রিফাত খুনের কথা স্বীকার করে এবং ঘটনায় জড়িত তার অপর দুই বন্ধু হোসেন আপন ও ইমন রায়হানকে আটক করা হয়েছে।



