দেশবাংলা
টুঙ্গিপাড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হোসনে আরা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার নিলফা গ্রামের নিজ বাড়ী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা শেখ হান্নান জানান, পাঁচ বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার হানিফ মোল্লার ছেলে রহিম মোল্যার সাথে বিয়ে হয় হোসনে আরার। বিয়ের দেড় বছর পর রহিম বিদেশে চলে যায়।
এরপর থেকে সাংসারিক বিভিন্ন বিষয়ে শ্বশুরবাড়ীর লোকজনের সাথে মনোমালিন্য হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ননদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
পরে রাতের কোন একসময় হোসনে আরার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।



