নবজাতকসহ মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর বাজার থেকে শুক্রবার সকালে মানসিক ভারসাম্যহীন মাসহ এক নবজাতককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মা ও মেয়েকে উন্নততর চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন এক মা ভোরে ওই বাজারে সন্তান প্রসব করে। খবর পেয়ে বোয়ালমারীর জানা সমাজ কল্যান সংস্থার” কর্মীরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সহযোগিতায় বোয়ালমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আলফাডাঙ্গা উডজেলা নির্বাহী অফিসার মো.রাশেদুর রহমান জানান, ‘বর্তমান নবজাতক ওই শিশু ও মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা বিষয়টি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। নবজাতক শিশুটি সুস্থ হয়ে উঠলে শিশুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিবো
এদিকে নবজাতক ওই শিশু ও তার মায়ের পাশে দাঁড়িয়েছে ‘জানা সমাজ কল্যান সংস্থার’ নামে একটি সমাজ কল্যাণ সংস্থা।সংস্থার সদস্যরা নবজাতক ওই শিশু ও তার মায়ের চিকিৎসাসহ সার্বিক সহয়তা করছে।
খান মোস্তাফিজুর, বোয়ালমারী প্রতিনিধি



