দেশবাংলা
চট্টগ্রামে জোড়া খুন মামলার আসামিসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার

চট্টগ্রামের এনায়েত বাজার রাণীর দীঘির পাড় এলাকার একটি বাসা থেকে সিআরবি’র জোড়া খুন মামলার আসামিসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইসহাক ভিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম, পিস্তলের গ্রিফ কভার, রেত পাথর, ২শ গ্রাম গাঁজাসহ ১শ ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শেখ ফরিদ আহম্মদ সিআরবি’র জোড়া খুন মামলার তালিকাভুক্ত আসামি।
এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় সিএমপি’ দক্ষিনের উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান। তারা হলেন, মো. আলাউদ্দিন, মোহাম্মদ ইয়াকুব, শিমুল বিশ্বাস ও সিরাজুল ইসলাম।



