আইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

‘সড়ক পরিবহনের নতুন আইনটি বাস্তবসম্মত নয়’

সড়ক পরিবহনের আগের আইনটি বাস্তবায়ন ছিল অনেকটাই কাগজে কলমে। অবকাঠামোগত উন্নয়ন, ড্রাইভারদের প্রশিক্ষণ এবং ফিটনেসবিহীন যানবাহন সরিয়ে দেয়াসহ, বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ ছাড়াই করা হয়েছে নতুন সড়ক নিরাপত্তা আইন। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি নতুন আইন সম্পর্কে স্বচ্ছ ধারণাও নেই বেশিরভাগ মানুষের।

এদিকে গুরুত্বপূর্ণ অনেক বিষয়কে এড়িয়ে আইন প্রয়োগ করার বিষয়টি, বাস্তবসম্মত নয় বলছেন, সড়ক পরিবহন শ্রমিক ও মালিকরা। অন্যদিকে  সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে সচেতন হওয়ার তাগিদ প্রশাসনের।

বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা। পয়লা নভেম্বর থেকে নতুন আইনের আতংকে এখন খুব অল্পসংখ্যক পরিবহন চলাচল করছে নগরীতে। সংশোধিত নতুন আইনে চালকের মৃত্যুদন্ডের পাশাপশি, মালিকদেরও আনা হয়েছে শাস্তির আওতায়। আর এতে, মৃতুদন্ড আর মোটা অংকের জরিমানার ভয়ে বেশ বিপাকে পরিবহন শ্রমিক ও চালকরা।

নতুন আ্ইনে পথচারীদেরকেও আনা হয়েছে শাস্তির আওতায়, তাই আইন বাস্তবায়নের আগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জেব্রা ক্রসিং ও প্রয়োজনীয় ফুটওভার স্থাপনের দাবি পথচারীদের।

এদিকে, সড়ক পরিবহনের  নতুন আইনটি কোনভাবেই বাস্তবসম্মত নয় বলছেন, সড়ক পরিবহনের নেতা আনোয়ার হোসেন ( সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয় সডক পরিবহন শ্রমিক ফেডারেশন)।

শুধু জরিমানা আর আইন প্রয়োগে নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার কথা জানালেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান।

আরাফাত কাদের, বাংলা টিভি, চট্টগ্রাম

সংশ্লিষ্ট খবর

Back to top button