বিশ্ববাংলা

মালয়েশিয়ায় আবারো ৩৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ৩৮ বাংলাদেশিসহ ৫২ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। দেশটির সেলাঙ্গর রাজ্যের রাওয়াং এলাকায়, দীর্ঘ ৮ ঘন্টার বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সবাইকে গ্রেফতার দেখিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে, ৩৮ বাংলাদেশি ছাড়াও, মিয়ানমারের ৫, নেপালের ৫, ইন্দোনেশিয়ার ৩ ও চায়নার ১ জন নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ শুকরি নাওয়ী জানান, আটক করার সময়, এসব প্রবাসীদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পুরো এলাকা ব্লক রেইড দিয়ে তাদের আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button