বিশ্ববাংলা

বিমান হামলায় লিবিয়ায় ৫ বাংলাদেশির মৃত্যৃ

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ ৭জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন, আরো ৩৩ জন।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানী ত্রিপোলি থেকে ২১ কিলোমিটার দক্ষিণে, ওয়াদি রাবিয়া এলাকার সানবুলাহ বিস্কুট ফ্যাক্টরিতে ওই হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে।

আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নাইজারের নাগরিক। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ২ জন লিবীয় নাগরিক রয়েছেন। নিহত ৫ বাংলাদেশির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম, বাবু লাল। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের বাসিন্দা।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। হাফতার বাহিনীর হামলা শুরুর পর থেকে ত্রিপোলি উপকণ্ঠে সংঘাতে এ পর্যন্ত এক হাজার লোক প্রাণ হারিয়েছে এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button