দেশবাংলা
কুমিল্লায় ৩২ হাজার ইয়াবা ও ২টি আগ্নেয়স্ত্র উদ্ধার

কুমিল্লায় ৩২ হাজার ইয়াবা, ২টি আগ্নেয়স্ত্র ও ২৮ হাজার টাকার জাল নোট আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নয় জনকে গ্রেফতার করা হয়।
রোববার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গেলো চব্বিশ ঘন্টায় থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবা টেবলেট, ২টি এলজি ও গুলি, ২৮ হাজার টাকার জাল নোট এবং ছিনতাই করে পালিয়ে যাওয়া ২২ হাজার পিস মুরগীর ডিম ভর্তি একটি ট্রাক আটক করা হয়।
এদিকে, কুমিল্লায় ৫ হাজার ৫০ পিছ ইয়াবাসহ নিলুফা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১। শনিবার সদর উপজেলার ধর্মপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায় গ্রেফতার হওয়া নিলুফা কনফেকশনারী দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।



