৩ বিভাগে তেল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি ও ট্যাংকলরির ভাড়া বাড়নোসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের ২৬ জেলার তেলের পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।
রোববার ভোর থেকে এ ধর্মঘট পালন করছেন মালিক ও শ্রমিকরা। একই দাবি বাস্তবায়নে পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে রংপুরে। ভোর থেকে সব পাম্পেই একযোগে এ কর্মসূচী পালন করছে।
এদিকে ভোর থেকে বগুড়ার সকল পেট্রোল পাম্পে পরিবহনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে। আর তেল নিতে ভিড় করছে বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিকরা।
গত ২৬ নভেম্বর সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটি বগুড়ায় এক সংবাদ সম্মেলন করে জালানী তেলের কমিশন বাড়ানো, ট্যাংকলরিতে পুলিশ হয়রানি বন্ধ, শ্রমিকদের দুঘর্টনা বীমা চালুসহ ১৫ দফা মেনে নেয়ার জন্য সরকারের কাছে আল্টিমেটাম দেন।
এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় কর্মসূচী অনুযায়ী আজ থেকে কর্মবিরতি শুরু করে তারা।



